
আমাদের প্রতিষ্ঠানটি একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান সুন্দর ও আকর্ষণীয় পরিবেশে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানেই সকল পাঠ সম্পন্ন করা হয়। কোন হোমটাস্ক থাকে না, কোন প্রাইভেট/কোচিং পড়ার প্রয়োজন হয় না। কোন রকম শারীরিক বা মানসিক শাস্তি প্রদান করা হয় না। কম মেধাসম্পন্ন ও অমনোযোগী শিশুদের জন্যে বিশেষ কার্যক্রম গ্রহণ করে থাকি। সন্তানের পড়াশুনার অগ্রগতি ও অন্যান্য বিষয়ে অভিভাবকগণকে সম্পৃক্ত করে থাকি। স্কুলের ও বাসার পরিবেশকে শিশুর শিক্ষাগ্রহণ ও চরিত্র গঠণের অনুকূল হওয়া নিশ্চিতকরণ করে থাকি। শিক্ষার সকল স্তরে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে থাকি।
আমতলী আইডিয়াল স্কুল আমতলী আইডিয়াল স্কুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজারে অবস্থিত।
আমাদের স্কুলটি রাখালবুরুজ ইউনিয়নের প্রাণকেন্দ্র আমতলী বাজারের পূর্বপার্শ্বে নিরিবিলি কোলাহল মুক্ত পরিবেশে অবস্থিত। এটি রাখালবুরুজ ইউনিয়নের একমাত্র আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম। শিক্ষার্থীদের জন্য রয়েছে ইনডোর এবং আউটডোরে খেলার উপকরণ সহ প্রশস্ত খেলার মাঠ। অভিজ্ঞ ও প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান। সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিরাপদ ক্যাম্পাস।

আধুনিক এবং সুশিক্ষা নিশ্চিতের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমতলী আইডিয়াল স্কুলে ভর্তি করাতে পারেন।
প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আধুনিক এবং ধর্মীয় শিক্ষার সমন্বয়ে পাঠদান।